রাকিবুল হাসান সুমন, যশোর :
যশোরের কেশবপুর উপজেলার ৫ নং ইউনিয়নের মঙ্গলকোট বাজারে ২টি মিষ্টি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট বাজারে ২টি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ওই সময় তিনি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে মালিক চৈতান্ন ঘোষকে ৩ হাজার টাকা ও অপর মিষ্টির দোকানে একই অপরাধে মালিক মহিতোষ দেবনাথকে ৩ হাজার টাকা জরিমানা করেন।