নিয়াজ মো: বরিশাল নগরীর চরম দূর্ভোগের আজ ৪র্থ দিন। বরিশাল,সিটি করপোরেশন এর ৪র্থ শ্রেনীর কর্মচারীদের টানা আন্দোলনের কারনে আজও নগরবাসী অসহ্য ভোগান্তিতে ।
জানা যায়, বকেয়া বেতন না পাওয়ায় বি,সি ,সি’র নিয়মিত ও দৈনিক বেতনের কর্মচারীরা মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করে। প্রথমে বাইরের কর্মকান্ড বন্ধ না করলেও গত চারদিন ধরে শহরের কোন ময়লা পরিস্কারের কাজ করছেনা বি,সি,সির কর্মচারীগন । যত্রতত্র ময়লার স্তুপ। যান চলাচলে বিগ্ন ঘটছে, শহরের প্রায় সব সড়কেই যানযট লেগেই অাছে। দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্রই।

তাই সাধারন মানুষও নেতিবাচক চিন্তা করছে বি,সি,সির উপর।
নগরবাসী বলেন, এমন কর্মকান্ড চালিয়ে নগরবাসীকে হয়রানি করতে পারেনা বি,সি,সির মেয়র। সাধারন মানুষ এ থেকে উত্তরন চায়। তারা আরও বলেন, বর্তমান মেয়র অাহসান হাবিব কামাল সম্পূর্ন অযোগ্য । তিনি এ পদে থাকার সমস্ত যোগ্যতাই হারিয়েছেন । দ্রুত পদত্যাগ করা উচিত।
এব্যাপারে মেয়র কামালের বক্তব্য পাওয়া যায়নি।