রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম গরুকাটায় ৬ অক্টোবর দিবাগত রাত ৩ টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে এলজি, কার্তুজ, মোবাইল ফোন, চাঁদাবাজির রশিদ, নগদ টাকাসহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে ।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্ল্যাহ নেতৃত্বে একটি সেনাটিম রামগড় উপজেলের পাতাছড়া ইউপি’র গরু কাটায় ইউপিডিএফের সদস্য অনিল চাকমার ঘর ঘেরাও করে রকি ত্রিপুরা(২০), পিতা- সবি কুমার ত্রিপুরা সাং জরিচন্দ্র পাড়া, রামগড়, জুয়েল ত্রিপুরা(২৩), পিতা- দুলা ত্রিপুরা, রাজেন্দ্র কার্বারীপাড়া, দীঘিনালা, সাথোঅং মারমা (৩০), পিতা- উলাঅং মারমা, দেওয়ান পাড়া, গুইমারাকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৮টি মোবাইল ফোন, ১৬টি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৩২ হাজার ৫শত ৬০ টাকা, ৩টি জমির দলীল, ইউপিডিএফ এর আয়-ব্যয়ের ৯টি রশিদ বই, সংগঠনের নীতিমালা বই ৬টিসহ আটক করে।
আজ (৭অক্টোবর) আটক ৩ সদস্যসহ উদ্ধারকৃত মালামাল রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রামগড় থানা অফিসার ইনচার্জ মো: সামসুজ্জামান জানান আটককৃতদের নামে অস্ত্র ও চাঁদাবাজী আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।