ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সাব-রেজিষ্টার অফিস মিলনায়তনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে ও ইউপি সচিব সুবল চন্দ্র অপুর সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, ইউপি সদস্য আবদুর রহিম খোকন, ফেরদৌস রাসেল, নুরুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক-সোহেল প্রমুখ।
জানাযায়, এলজিএসপি -৩, ভূমি হস্তান্তর কর ও ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মোট ৫৬জন কৃষকের মাঝে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করা হয়। বাংলারদর্পন