জোরারগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকঃ
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও ১০ বোতল ফেনসিডিল সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল বিকালে র‌্যাব-৭ এর একটি স্পেশাল টিম কয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসান মিয়া (২১) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামির দেহ তল্লাশি করে কোমরে গুঁজানো অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও শপিং ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামি হাসান মিয়া ফটিকছড়ি উপজেলার বড় বিল এলাকার মৃত তাজুল ইসলাম এর পুত্র।

ঐসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *