নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বাদ আসর ১নং চরমটুয়া ইউনিয়ন বর্মপুর গ্রামে দারুল কোরআান মাদ্রাসায় মিলাদ ও দোয়া করা হয়। যুব সংগঠক সোহেল মোস্তফা’র আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১৫ আগষ্ট কালোরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ইউনিয়ন যুবলীগের নেতা কাজী মোহন সহ আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কাজী মহিবউল্যাহ,৮নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি জসিমউদদীন,আওয়ামিলীগ নেতা আবুল কালাম আজাদ, রশিদ মাঝি,যুবলীগ নেতা তৌহিদ চৌধুরী,মেজবাহ উদ্দিন শাওন, হাসান,হ্রদয়, আরমান,যুবলীগ নেতা মোঃইলিয়াস,ছাত্রলীগ নেতা রাজু, শিপন,মোঃআসিফ এবং চরমটুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।