প্রতিবেদকঃ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪ টায় এপোলো হাসপাতালে ৪৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির এই নেতা।
এপোলো হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল জানিয়েছেন।
মৃত্যু কালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এর আগে রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আনোয়ার খান মর্ডাণ হাসপাতাল থেকে এপোলো হাসপাতালে সিসি ইউতে স্থানান্তর করা হয়েছে।
বাংলারদর্পন