৮৪ বছরের বৃদ্ধের ধর্ষণে সন্তানের জন্ম দিলো এক কিশোরী | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে ৮৪ বছরের বৃদ্ধ৷ তার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷

গত ৫ জুলাই সন্তানের জন্ম দেয় কিশোরী৷ ঘটনাটি শিলিগুড়ির মাটিগাড়ার৷ ধর্ষণের অভিযোগে জেল খাটছে ওই বৃদ্ধ৷

৮৪ বছরের ওই বৃদ্ধের দাবি,তার বয়সই তার সবচেয়ে বড় প্রমাণ,সে ধর্ষণ করতে পারে না৷

কারণ,তার আর যৌনইচ্ছে নেই শরীরে৷ কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে,ওই ব্যক্তির যৌন ক্ষমতা ও ইচ্ছে রয়েছে৷ অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল৷

আদালতে তিনি সওয়াল করেন, এই ব্যক্তির বয়স ৮৪ বছর৷ যৌন ক্ষমতা আর নেই৷ তাঁর মক্কেল যে কোনও মেডিক্যাল টেস্ট দিতে রাজি৷ রাজি পিতৃত্বের পরীক্ষা দিতেও৷

পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী লিজ ম্যাথিউ আদালতের কাছে মাটিগাড় পুলিশ স্টেশনের রিপোর্টটি তুলে ধরেন৷

সেই রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হয়েছে৷ সদ্যোজাত শিশুটির জন্মদাতা ওই ব্যক্তিই৷৮৪ বছর বয়স হলেও তার যৌন ক্ষমতা রয়েছে৷

কপিল সিব্বল পাল্টা সওয়ালে আদালতে জানান,তাঁর মক্কেলের শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে৷ ১২ মে থেকে জেলবন্দি৷ যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট হোক৷ বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *