প্রতারক শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলা | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

বুধবার রাত পৌনে ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা থানায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সাতক্ষীরা র‌্যাব-৬-এর উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাহেদ ছাড়াও এই মামলায় বাচ্চু মাঝি নামের একজন ও অজ্ঞান্ত আরও দুইজনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার ভোর ৫টা ২০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব।

এর কিছুক্ষণের মধ্যেই সাহেদকে গ্রেফতারের বেশকিছু ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরমধ্যে একটি ছবিতে দেখা যায়, সাহেদের কোমরে একটি পিস্তল বাঁধা। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *