সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি ইন্তেকাল করেছেন | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ সাহারা খাতুনকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেয়া হয়।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ সংবাদ নিশ্চিত করেছেন।

সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ বর্তমান সংসদেরও একজন সদস্য। ঢাকা-১৮ হতে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে আবার তাকে আইসিইউতে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *