ঝিনাইদহে সাপের কামড়ে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রের মৃত্যু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে রিয়াজুল ইসলাম (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার দিনগত রাত ১১টায় সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। অকাল মৃত্যু রিয়াজুল ওই গ্রামের দারুল হোসেনের ছেলে এবং পাশে খাড়াগোদা হাইস্কুলের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানায়, অন্যান্য রাতের ন্যায় রিয়াজুল নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপে কামড়ে তার ঘুম ভেঙে যায়। নিকটজনেরা তাকে চিকিৎসকের নিকট নেয়ার আগেই সে মারা যাই।

স্কুল শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠিসহ নিকটজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *