কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে জমি নিয়ে বিরোধে হুমায়ুন কবির সোহাগ নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবক হুমায়ুন কবির সোহাগের বাবা মোঃ আকরাম হোসেন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে উপজেলার ফয়লা গ্রামে এক ব্যাক্তির সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। জোর পূর্বক আমার জমি দখল করে নেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার জমি
থেকে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যায়।

আমি কিছু বলতে গেলে আমাকে ও আমার পরিবারের খুন করার হুমকি দেয়। শুক্রবার সকালে কয়েকজন আমার জমিতে অবৈধভাবে
ইট ফেলছিল। এ সময় আমার ছেলে হুমায়ুন কবির সোহাগ নিশেধ করলে তারা দা দিয়ে কোপ দেয়। এ সময় আমার ছেলের হাতের পিঠে লেগে রক্তাক্ত জখম হয়।

এ সময় আমার ছেলের পকেটে থাকা ৫০ হাজার টাকা ও একটি স্যামসাং ফোন নিয়ে নেয় যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *