মোঃ আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মােহনা টিভির প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হােসেন এবং বিজয় টিভির প্রতিনিধি শাহীনুর আলমের নামে হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও ন্যাশনাল হোমিও ফার্মেসির ডা. গোলাম মােস্তফার প্রতারণার বিরুদ্ধে চার উপজেলার সাংবাদিকগণ বুধবার (২২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বিরামপুর ঢাকা মােড়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত
মানব বন্ধনে বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিক, বিরামপুর পৌর মেয়র, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পেশাজীবি নেতৃবৃনন্দ একাত্মতা প্রকাশ করে সমবেত হন। এসময় দাবির স্বপক্ষ্যে বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড় গােপাল কুণ্ডু, যুগ্ম সম্পাদক গােলজার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি রুহুল আমীন সরদার, বিআরডিপি’র উপজেলা চেয়ারম্যান শফিরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর রশীদ রতন, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাড. মাওলা বক্স, বিরামপুর পেশাজীবি সংগঠনের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, বিরামপুর প্রসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মােরশেদ মানিক, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান, উফসাপ সম্পাদক মাহমুদুল হক মানিক, রিপাের্টার ইউনিটির সভাপতি মশিহুর রহমান, ফুলবাড়ি উপজেলা প্রসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। উল্লেখ্য, প্রতারিত রোগিদের লিখিত অভিযােগের প্রেক্ষিত গত ৭ মার্চ পেশাগত দায়িত্ব পালন করত তিন সাংবাদিক ন্যাশনাল হামিও হলে গেলে কথিত ঢাকা বিশ্ব^বিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ডা. গোলাম মােস্তফা তাদের নামে আদালতে হয়রানী মূলক মামলা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।