ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন থেকে ডাকাতি খুন ও অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলকান্দি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সমপুর এলাকার মৃত মাইনুদ্দিন এর ছেলে শাহজাহান সাজু ওরফে শাহাদাত এবং সফর পুর এলাকার আবদুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন রিংকুকে গ্রেফতার করা হয় ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাছাড়া অবৈধ অস্ত্র গুলি উদ্ধারের বিষয়ে একটি মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । বাংলারদর্পন