র‌্যাবের গুলিতে জসিম ডাকাত নিহত : দুটি এলজি ও ৮রাউন্ড গুলি উদ্ধার | বাংলারদর্পন

মিরসরাই প্রতিবেদকঃ
মিরসরাই উপজলোর নয়দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের গুলিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জসিম উদ্দিন (৩১)। সে সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকার মছজিদ্দা মোল্লাপাড়ার মৃত মমতাজ মিয়ার পুত্র।

ডাকাত জসীমের বিরুদ্ধে ফেনী সদর থানায় দুটি ও সীতাকুন্ড থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ২ টি হত্যা মামলা, ৪ টি ডাকাতির মামলা, ১ টি চুরির মামলা।

উল্লেখ্য, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয় এলাকায় র‌্যাবের টহল দলের গুলিতে ডাকাত জসীম নিহত হয়েছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশীয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *