ফেনী প্রতিনিধি :
ফেনী প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (২৫মে) বিকালে শহরের লমি হাজারী বাড়ি পারিবারিক কবর স্থানে এমপি নিজাম উদ্দিন হাজারীর রত্নগর্ভা মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করা হয়।
এসময় নিজাম হাজারী এমপি ,আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম , জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান , উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনীর মেয়র হাজী আলাউদ্দিন, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ, সাধারন সম্পাদক এম ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন,সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক কাফি দিদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী প্রেসক্লাবের সদস্য মাওলানা আহছান উল্লাহ ।