ঢাকায় গার্মেন্টকর্মীরা ঝুঁকি নিয়ে ঢুকছে

প্রতিবদেক :
করোনা ঝুঁকি নিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুট দিয়ে ফেরিতে করে গার্মেন্টকর্মীরা ঢাকায় প্রবেশ করছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন উপায়ে তারা ফেরিঘাটে জড়ো হয়ে নদী পার হচ্ছে।

যেসকল লোকজন এই রুট দিয়ে ঢাকায় প্রবেশ করছে তাদের বেশির ভাগই দক্ষিণবঙ্গ থেকে এসেছে। করোনায় গণপরিবহন বা বাস বন্ধ থাকায় এসব যাত্রী বিকল্প যানবাহনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তব্যে ছুটছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকালে থেকেই পদ্মা পার হয়ে শত শত লোকজন শিমুলিয়া ফেরিঘাটে আসছে। তাদের অধিকাংশই গার্মেন্টকর্মী। দিনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ৬টি ফেরি চলাচল অব্যাহত রয়েছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *