মোশারফ হোসেন, রামগড় :
খাগড়াছড় জেলায় অন্য জেলার লোকজনের প্রবেশ ও এ জেলা হতে বাহির হয়ে অন্য জেলায় গমনের পথ সমূহ বন্ধ ঘোযনা করা হয়েছে। আজ বিকাল ৫টায় জেলা প্রশাসক এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের আশংকায় খাগড়াছড়ি জেলার রামগডের সোনাইপুলে প্রবেশে স্থাপিত যৌথ চেকপোস্ট এর কার্যক্রম পারিদর্শন করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনকমান্ডার লেঃ কর্ণেল মোঃ কাওসার, আজ (বুধবার) সকাল ১১টায় প্রথমে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তরিত সাপ্তাহিক হাটের স্থান পরিদর্শন করেন এর পর জেলার বহিরাগতদের আগমন ঠেকানোর জন্য গঠিত পুলিশ -‘উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ চেকপোষ্ট পরিদর্শন করেন।
তিনি সাংবাদিকদের জানান,উপজেলা প্রসাশনের পাশাপাশি সিন্দুকছড়ি জোনের সদস্যরা জনগনকে সামাজিক দূরত্ব বজায় রাখা,সাপ্তাহিক হাট বাজার পরিচালনা, জীবানু নাশক ছিটানো, সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে প্রচারনা করে আসছে।
এসময় সিন্দুকছড়ি সাব জোন কমান্ডার মেজর মো:জুনায়েদ বিন কবির জি, লে: আব্দুল আল সাদ, রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজিব চন্দ্র রুদ্র, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামছুজ্জামান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।