ফেনী’প্রতিনিধি :
পারিবারীক কলহের জেরে ফেনীর বারাহীপুর গ্রামে ভূঁইয়া বাড়ীর গোলাম মাওলার ছেলে ওবায়দুল হক টুটুল ফেসবুক লাইভে এসে তার স্ত্রী তাহামিনা আক্তার (২৭) কে জবাই করে হত্যা করেছে। বুধবার বিকাল ২টায় এ ঘটনা ঘটে।। মৃত তাহামিনা আক্তার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নস্থ আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের কন্যা। নিহতের পারিবারিক সুত্রে জানাযায় যে, প্রায় ৫বছর পূ্র্বে ওবায়দুল হক টুটুল ও তাহামিনা আক্তার প্রেম করে বিয়ে করে, তাদের আরওয়া নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ওবায়দুল হক টুটুল (৩২) কে আটক করা হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
তবে ফেসবুক লাইভে খুনি টুটুল বলেছে, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দিবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহুর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই।
সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোন গুলোর খেয়াল রাখিয়েন। আমার পরিবার ভাইবোন গুলার কোন দোষ নাই। কেউ এটাতে সম্পৃক্ত না। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন। যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর এ ঘটনার জন্য আমিই একমাত্র দায়ী। কেউ না।’
(ছবিতে টুটুল) বাংলারদর্পন