ভোরের কাগজ ও বাংলারদর্পনে সংবাদ প্রকাশ : খাবার পেলেন আশ্রয়নের ৪২০ পরিবার

ফেনী  প্রতিনিধি :
সোমবার দৈনিক ভোরের কাগজ ও বাংলারদর্পনে ‘ত্রাণের অপেক্ষায় সোনাগাজীর আশ্রয়ণে গৃহবন্দি মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বিকেলে (৩০মার্চ) জেলা প্রশাসকের পক্ষ থেকে খাবার পেলেন আশ্রয়নের ৩৬০ পরিবার। লকডাউনের কারনে উপজেলার চর সাহাভিকারি, চর দরবেশ, আদর্শগ্রাম, শাহাপুর, নবাবপুর ও আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পের কর্মহীন মানুষগুলো খাবার সংকটে ছিল।

 

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর নজরে আসে ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ও আইসিটি মন্ত্রনালায়ের উপসচিব আবদুল হাই পিএএ’র । তারা উভয়ে পরামর্শক্রমে সোনাগাজী উপজেলা প্রশাসনের মাধ্যমে চর সাহাভিকারিতে ৫০, চর দরবেশে ৫০, আদর্শগ্রামে ৫০, শাহাপুরে ৭০, নবাবপুরে ৭০ ও আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পে ৭০ টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরণ করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, সরেজমিনে ওইসব আশ্রয়ণ প্রকল্পের নিম্ম আয়ের মানুষগুলো খাবার সংকটে আছেন । প্রাথমিক ভাবে ১০ কেজি হারে আশ্রয়নের ৩৬০ পরিবারকে চাউল দেয়া হয়েছে। অবস্থার পরিবর্তন না হলে আরো সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

এছাড়া আদশ্রগ্রাম আশ্রয়নে ৬০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার তুলে দেন প্রবাসী যুবলীগ নেতা শাহজাহান সাজু। বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *