গাজী মোহাম্মদ হানিফ :,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনের বিষয়ে অবহিত করণ ও সার্বিক প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা ঐক্য পরিষদ ।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমেদের সভাপতিত্বে ও ঐক্য পরিষদের সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক মাস্টার সুনীল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন- ঐক্য পরিষদ ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন।
আরও বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব শ্রী জগবন্ধু দেবনাথ, সোনাগাজী পৌর শাখার আহ্বায়ক ডাঃ শুকলাল দেবনাথ, সদস্য সচিব ডাঃ গৌরাঙ্গ ভৌমিক, এডভোকেট মানিক চন্দ্র শর্মা প্রমূখ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন- সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয় সমূহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিনিধিত্ব করে থাকে। সারাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই সংগঠনের শাখা কমিটি সক্রিয় রয়েছে। পুজা উদযাপন পরিষদ সহ ধর্মীয় সংখ্যালঘু অন্যান্য সংগঠনের সাথে কোন বিরোধ নেই।
শুকদেব নাথ তপন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আসন্ন সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের ও সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সোনাগাজী প্রেসক্লাব সহ সভাপতি জহিরুল হক সজীব, সাধারন সম্পাদক গাজী হানিফ, যুগ্ন সম্পাদক সাংবাদিক বাহার উল্লাহ বাহার প্রচার সম্পাদক আবদুর রহিম , সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল , সহ সভাপতি সাহেদ সাব্বির , সাধারন সম্পাদক এম ইকবাল হোসাঈন, সোনাগাজী প্রেসক্লাব সদস্য মমিন ভূঞা, আবু মুছা তুহিন , ইয়াছিন আরাফাত , এম রুবেল , ও ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিটের সভাপতি- সম্পাদক উপস্থিত ছিলেন ।