সাংবাদিক সৈয়দ মনির সম্পাদিত মুক্তিযোদ্ধার আর্তনাদ বইয়ের মোড়ক উম্মোচন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদদৌলার আর্তনাদ বইয়ের মোড়ক উম্মোচন করেন ফেণী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী । সোমবার বিকালে সোনাগাজীতে সাংসদের ব্যাক্তিগত কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও উক্ত বইয়ের সম্পাদক সৈয়দ মনির আহমদ ।

এ সময় সোনাগাজী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুনীল রায়, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, প্যানেল চেয়ারম্যান বাসুমিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য সম্পাদক পলাশ দাস, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ফারুক,  সেন্টু মিয়া, সমাজসেবক হাজী মামুন,  স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *