মােঃ আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় কানাডা পাঠানোর নামে টাকা নেয়ায় অভিযােগের ভিত্তিতে পুলিশ এক প্রতারককে আটক করে আদালতে প্রেরণ করেছে। গত ১৩ মার্চ উপজেলার গােবিন্দপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আবু তাহের ও আব্দুল খালেকের ছেলে জােনাব আলীর অভিযােগের ভিত্তিতে পুলিশ তাকে আটক কর। অভিযাগ জানা যায়, একই এলাকার তােফাজ্জ্বল হােসেনের ছেলে ইমরোজ ফারুখ অভিযােগকারী ওই দুই ব্যাক্তিকে কানাডা পাঠানাের নামে ৩০ লক্ষ টাকার চুক্তি করে অগ্রিম ১৪ লক্ষ টাকা নিয়ে দীর্ঘদিন যাবত কানাডা না পাঠিয়ে তালবাহানা শুরু করে এবং অবশিষ্ট টাকার চাপ দিতে থাকে। এরই এক পর্যায়ে ওই দুই ব্যাক্তি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রতারক ইমরােজ ফারুখক আটক করে।