নিউজ ডেস্কঃ
দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে চয়ন ইসলামকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন হারুনুর রশিদ। এছাড়া যুবলীগের সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে।