কামাল হোসেন ভুঞা-
ছাগলনাইয়ায় সাপ্তাহিক ফেনীর ডাক পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে ছাগলনাইয়া প্রেসক্লাবের এবিএমসুসা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জমান সুমনের সভাপতিত্বে ও সম্পাদক অাউয়াল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক অাবদুস সালাম সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া গণপাঠাগার এর সম্পাদক মাষ্টার অাবুল কালাম অাজাদ, ছাগলনাইয়া প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, জাহাঙ্গীর কবির লিটন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর অালম,
দপ্তর সম্পাদক জিয়াউল হক বাপ্পি, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন পাটোয়ারি, ধর্ম বিষযক সম্পাদক মোঃ অালী, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সোহেল ভুঁঞা, সাপ্তাহিক ফেনীর ডাক প্রতিনিধি কামাল হোসেন ভুঁঞা, সদস্য শাহ মোঃ ফয়সাল প্রমূখ।
বক্তারা সাপ্তাহিক ফেনীর ডাকের মাদক,দুৃর্নীতি ও সন্ত্রাস বিরোধি অনুসন্ধানি প্রতিবেদনের প্রশংসা করেন।
অালোচনা সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।