এএইচএম মান্নান মুন্না :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি হোমিও দোকানের স্পিরিট পান করে ৬জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আজ সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ২জনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় প্রেরণ করে আত্মীয় স্বজনেরা।
স্থানীয়দের অভিযোগ, বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল দোকানের স্পিরিট বিভিন্ন কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে পান করে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, উপজেলার মোহাম্মদ নগর গ্রামের মৃত ফয়েজ আহমদ’র ছেলে মহিন উদ্দিন (৪০), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের বাঁশ ব্যাপারী বাড়ির নুর নবী মানিক (৫০), পৌরসভা ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির অনিল রায়’র ছেলে রবি লাল রায় (৫৭), চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৭২), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)। ওমর ফারুক লিটন ওরপে (রায়টার লিটন)
স্থানীয় সূত্রে জানা যায়,পুলিশ জানার আগেই নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও ২ জনের দাফন এখনো সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়’র ও মানিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে দুলালকে ফেনীতে চিকিৎসাদেয়া হচ্ছে বলে জানা যায়।
এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতার অভিযোগে ডা:জায়েদুল হক ও ছেলে পিয়মকে আটক করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, ৬ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক সূত্রে বিভিন্ন স্থানে স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর খবর শুনে নিহত বাড়ি পরিদর্শন করি। ঘটনাস্থল পরিদর্শনকালে ২ লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।