সোনাগাজীতে যুবলীগের অনুমোদীত কমিটি দেখে হতাশ ইউনিয়ন সভাপতি -সম্পাদকগণ 

ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা যুবলীগের ৩ বছর মেয়াদী কমিটি গত  ৯সেপ্টেম্বর অনুমোদন দেয় জেলা যুবলীগ।  তবে অনুমোদনের তারিখ লিখা ছিল ২০ জানুয়ারী  ২০১৭।  মেয়াদের শেষ পর্যায়ে কমিটি ঘোষিত হওয়ায় পদপদবী প্রাপ্তরা খুশি হলেও উক্ত কমিটিতে সদস্যপদ না থাকায় ক্ষুব্ধ ও হতাশ  হয়েছে সকল ইউনিয়ন যুবলীগ সভাপতি – সম্পাদকগণ।

 

১০সেপ্টেম্বর সন্ধায় উপজেলার মতিগঞ্জ চাকলাদার কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা করেন সকল ইউনিয়ন  যুবলীগের সভাপতি -সম্পাদকগন। সভায় নেতৃবৃন্দ বলেন- পদাধিকার বলে আমরা সোনাগাজী উপজেলা  যুবলীগের সদস্য থাকার কথা, কিন্তু কি কারণে আমাদের নাম আসে নাই তাহা আমাদের বোধগম্য নয় । আবার উপজেলা কমিটিতে  কয়েকজন জুনিয়র কর্মীর নাম এসেছে যারা থাকার কথা ওয়ার্ড ও ইউনিয়ন  কমিটিতে । কয়েকজন বিতর্কিত লোককেও গুরুত্বপূর্ন দায়ীত্বে রাখা হয়েছে।

 

ক্ষুব্ধ সভাপতি সম্পাদকেরা এই বিষয়ে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী,  জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীলের হস্তক্ষেপ কামনা করছেন ।

 

 

এই বিষয়ে সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম ভূট্টো বলেন, সোনাগাজী উপজেলা যুবলীগের নেতাকর্মীদের বায়োডাটাসহ সকল তথ্য ফেনী জেলা যুবলীগের নিকট জমা দিয়েছি । জেলা যুবলীগ সকল তথ্য যাচাই বাছাই করে উপজেলা যুবলীগের কমিটি অনুমোদন দিয়েছেন ।

 

ফেনী জেলা যুবলীগ সাধারন সম্পাদক শুসেন শীল বলেন, ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দকে উপজেলা কমিটিতে রাখার ব্যাপারে  গঠনতন্ত্রে কোন বাধ্যবাধকতা নেই। তবে বর্ধিত সভায় তারা  অংশ- নিতে পারবেন। তিনি আরও বলেন যাচাই বাছাই করে সিনিয়র-জুনিয়রের সমন্বয়ে কমিটি দেয়া হয়েছে। বিতর্কের কিছুই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *