ফেনী প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে ফেনীর মুজিব উদ্যানে এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী।
শুক্রবার (১৪আগস্ট) ভোরে নেতাকর্মীদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ীতে (মুজিব উদ্যান) আসেন সাবেক সংসদ সদস্য ও ফেনী’ জেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাধারন সম্পাদক (সাবেক) জয়নাল হাজারী।
জানা গেছে, ‘মাস্টারপাড়ার এই মুজিব উদ্যানে নানান কর্মসুচির মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে শোক দিবস পালন করবেন তিনি।
এছাড়া ফেনীর সমসাময়ীক বিষয় নিয়ে ১৫ আগস্ট বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন জয়নাল হাজারী।
হাজারীকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জয় আরিফ জানান, শোক দিবস’ পালনের উদ্দেশ্যে তিনি (জয়নাল হাজারী) আজ ভোরে ফেনী’ এসেছেন।
কিন্তু বিনা উস্কানীতে ভোর ৫টায় মুজিব উদ্যানে বোমা হামলা ও গুলিবর্ষন করেছে দুর্বৃত্তরা। পরে র্যাব ও পুলিশের যৌথ টহলের পর সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। এখন সার্বিক পরিস্থিতি শান্ত | বাংলারদর্পণ