সোনাগাজী শিল্পাঞ্চলে দ্রুত সমুদ্রবন্দর স্থাপন করতে হবে – চেয়ারম্যান বিআইডিসি

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার উন্নয়নে ৭টি সুনির্দিষ্ট দাবি দিয়েছে বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ (বিআইডিসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী। শনিবার বিকেলে সোনাগাজীর বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবিগুলো উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে বিআইডিসি চেয়ারম্যান বলেন, সোনাগাজী ও কোম্পানীগঞ্জকে বাংলাদেশের ২য় বানিজ্যিক রাজধানী করতে হবে।
এর জন্য করনীয়,
> সোনাগাজী শিল্পাঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
> সোনাগাজী শিল্পাঞ্চলে সমুদ্রবন্দর স্থাপন করতে হবে।
> সোনাগাজীতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মান করতে হবে।
> ফেনী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে হবে।
> সোনাগাজী শিল্পাঞ্চলে বাস, ট্রাক, কার ,জীপ তৈরী করতে প্রগতি ইন্ড্রাস্টিকে জায়গা বরাদ্দ দিতে হবে।
> সোনাগাজী শিল্পাঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গায় দেশী-বিদেশী বিনিয়োগে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মান করতে জায়গা বরাদ্দ দিতে হবে।
> বিদেশী বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্য হোটেল আগ্রাবাদের মত মানসম্মত হোটেল নির্মান করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুর আলম মিস্টার, কাউন্সিলর আইয়ুব খান, সোনাগাজী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা, চর ছান্দিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ওমর কাউছার , পৌর যুবলীগ নেতা কাউছার হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *