রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
জেলার রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি পদে রফিকুল আলম কামাল ও সাধারণ সম্পাদক পদে আবদুল কাদের এবং রামগড় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে আবদুল জলিল ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় বুধবার (২১) আগষ্ট বিকেলে দলীয় কার্যালয়ে পৃথক ভাবে পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি নির্বাচনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম আলমগীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাউন্সিলে দলীয় ভোটারগণ হাততুলে প্রস্তাবিত প্রার্থীদের সমর্থনের মাধ্যমে নির্বাচিত করেন। এতে পৌর আলীগের আহবায়ক রফিকুল আলম কামালকে সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক এবং রামগড় ইউপি মেম্বার আবদুল জলিলকে ইউনিট কমিটির সভাপতি ও সাইফুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করেন। খুব শিগ্রই ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।