টমটম চালক আলম হত্যা মামলার প্রধান আসামী হাসান নেত্রকোনা থেকে আটক

সোনাগাজী প্রতিনিধি :

সোনাগাজীর কুঠিরহাটের টমটম চালক নুর আলম হত্যার প্রধান আসামী মো হাসানকে শ‌নিবার নেত্রকোনার কমলাকান্দা উপজেলার লেংগুয়া বাজার থেকে আটক করেছে কমলাকান্দা থানার পুলিশ ।

গত ১৯ জুন রাতে চালক নুর আলমকে টমটম ছিনতাই করতে গলা কেটে হত্যা করে হাসান সহ আরো ৩ জন ।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান , হত্যার মুল আসামী হাসানকে ধরতে গত কয়েকদিন চেষ্টা চালানো হয়েছে। গতকাল শ‌নিবার সন্ধ্যায় হাসান কে ফাঁদ পে‌তে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে কমলাকান্দা পুলিশের সহযোগীতায় আটক করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *