ফেনী জেলা সাংবাদিক ইউনিয়ন’র নির্বাচন: শাহাদাত সভাপতি ফারুক সম্পাদক মনির কোষাধ্যক্ষ 

 

প্রেস বিজ্ঞপ্তিঃ “নির্ভীক সংবাদকর্মীদের সাহসী সংগঠন”এ শ্লোগান নিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করলো ফেনী জেলা সাংবাদিক ইউনিয়ন। ফেনীতে কর্মরত সাংবদিকদের নিয়ে শুক্রবার রাতে এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ফেনী জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় সমবায় মার্কেটের ২য় তলায় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক শাহাদাত হোসাইনকে সভাপতি(দি এশিয়ান এইজ,দৈনিক আমাদের অর্থনীতি,একাত্তর বাংলা.টিভি) ওমর ফারুককে সাধারণ সম্পাদক ( দৈনিক আজকের সংবাদ) করে ২০১৭ সালের জন্য মোট ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা  হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. জসিম উদ্দীন (ভারপ্রাপ্ত সম্পাদক,দৈনিক ফেনী প্রতিদিন) সহ-সভাপতি পদে আলহাজ্ব মো. শহীদুল্লাহ ( দৈনিক খবর,দি নিউজ টুডে) যুগ্ম সম্পাদক পদে মো. হাসান (দি ডেইলি পিপলস্ টাইম) কোষাধ্যক্ষ পদে সৈয়দ মনির অাহমদ (দৈনিক আমাদের কণ্ঠ, বার্তা সম্পাদক সাপ্তাহিক ফেনীর ডাক,  সম্পাদক- বাংলার দর্পন) দপ্তর সম্পাদক পদে তসলিম চৌধুরী ( দৈনিক এশিয়াবাণী) প্রচার সম্পাদক পদে মো. ইসমাইল (দৈনিক নবচেতনা) ও ক্রীড়া,সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নাসির উদ্দীন (কালের সময়) নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. মাঈন উদ্দীন ( দৈনিক সংবাদ) এনামুল হক পাটোয়ারি ( সম্পাদক,দৈনিক নয়াপয়গাম) মো. ওমর ফারুক ( দৈনিক ইনকিলাব,ডেইলি আওয়ার টাইম) এবিএম নিজাম উদ্দীন ( বার্তা সম্পাদক,দৈনিক নয়াপয়গাম) আবুল হোসেন রিপন (দৈনিক সকালের খবর, সম্পাদক,সোনাগাজীর আলো) নান্টু লাল দাস ( দৈনিক প্রভাত,দি ডেইলি ইন্ডাষ্ট্রি সম্পাদক এনএ নিউজ২৪.কম) হাসিনা আক্তার ( দৈনিক আজকের জীবন)। এছাড়া সদস্য পদে রয়েছেন মো. সুমন (দৈনিক আমাদের আলোকিত সময়) তারেকুল ইসলাম ( দৈনিক সরেজমিন বার্তা) খালেদা আক্তার ( দৈনিক গণকণ্ঠ) আবদুল আউয়াল,ওমর ফারুক,জামাল উদ্দীন,শরীয়ত উল্লাহ রিফাত,মাইনুল ইসলাম সোহাগ,আব্দুল্লাহ রিয়েল।

উল্লেখ্য গত বছরের ৯ নভেম্বর শাহাদাত হোসাইনকে আহ্বায়ক করে ফেনী জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর ৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হলো। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ ভিত্তি,যে কোন অসহায় মানুষের সহায় এবং বিপদগ্রস্ত মানুষের আশার আলো। এ সময় সংবাদকর্মীরা সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *