সংসদ অবৈধ হলে এমপি রুমিন ফারহানা কি বৈধ?

নিউজ ডেস্কঃ

বর্তমান জাতীয় সংসদ অবৈধ হলে সদ্য শপথ নেয়া বিএনপির এমপি রুমিন ফারহানা বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

তিনি প্রশ্ন করে বলেন, জাতীয় সংসদে শপথ নিয়ে রুমিন ফারহানা সংসদকে অবৈধ বলে তিনি কিসের বৈধতা নিলেন। সংসদ অবৈধ হলে এমপি রুমিন ফারহানা কি বৈধ।

 

আজ সোমবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

 

উল্লেখ্য, গতকাল রোববার সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। শপথ নেয়ার পর তিনি বর্তমান সংসদকে অবৈধ বলে মন্তব্য করেছিলেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *