শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিনসহ আটজনকে পিটিয়ে জখম, ঘরবাাড়ি ও মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুর শেখ রিয়াজউদ্দিন বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনের নাম এ অভিযোগ দায়ের করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ডাকা অনির্দিষ্টকালের হরতাল অব্যহত রয়েছে। শুক্রবার কালিগঞ্জ থেকে শ্যামমনগর ও সাতক্ষীরাগামি কোন বাস চলাচল করেনি। আওয়ামী লীগের পক্ষে থেকে উপজেলা সদরের ফুলতলা মোড় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়।
কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আতাউর রহমান জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি নূরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চুসহ অনেকেই দলীয় মনোনয়ন প্রার্থী আতাউর রহমানের নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। এতে ক্ষুব্ধ ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। নির্বাচনে সাঈদ মেহেদী জয়লাভ করার পর গত ২৫ মার্চ মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনীর আওয়ামী লীগ অফিসের তালা ভাঙচুর করে জবরদখলের চেষ্টা চালান। সোমবার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচুকে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়ায় নিরঞ্জন পাল বুধবার থানায় ১০০১ নং সাধারণ ডায়রী করেন। নৌকা প্রতীকে ভোট করায় বুধবার রাতে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে কুশুলিয়ায় শেখ রিয়াজউদ্দিনসহ আটজনকে পিটিয়ে জখম করা হয়। ভেঙ্গে দেওয়া হয় তার ব্যবহৃত মোটর সাইকেল। এরপরও বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সাঈদ মেহেদী প্রশাসনের একাংশকে ম্যানেজ করে অপপ্রচার চালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান শেখ রিয়াজউদ্দিনসহ কয়েকজনের উপর হামলার ঘটনায় রিয়াজউদ্দিন বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞানামা ২৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎ মিশ যাঁচাই করে মামলা রেকর্ডের ব্যবস্হা নেবেন।