সুনামগঞ্জ প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম আহম্মেদ মুরাদের নৌকাকে ডুবাতে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ছোট ভাই সতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন রোকন ঘোড়ায় উঠছেন আ’লীগের নেতাকর্মিরা।
উপজেলা আ’লীগের প্রভাবশালী দুই নেতাও চেয়ারম্যান পদে নৌকার বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন ঠিকই। তবে এখনো পর্যন্ত নির্বাচনী এলাকায় তাঁদের নেই কোনো পোষ্টার বা প্রচারনা চোখে পড়েনি বলে জানান অনেক ভোটাররা। এরই মধ্যে স্বতন্ত্র ওই দুই প্রার্থী আনুষ্টানিক ভাবে তাঁরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার না করেই তাঁরা স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন রোকনের ঘোড়া প্রতীকের নির্বাচনী এক জনসভায় অংশ গ্রহণ করে তাঁরা এলাকাবাসীর কাছে ব্যাপক সমালোচিত হন।
এছাড়াও উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বেশকিছু নেতাকর্মিরা নৌকা ডুবাতে ঘোড়ার পক্ষে কাজ করে যাচ্ছেন বলে জানা অনেকেই। স্বতন্ত্র ওই প্রার্থীরা হলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী (আনারস) ও সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস (মোটর সাইকেল)। এলাকার বিশিষ্টজন ও অনেকের অভিমত, এখানকার আ’লীগের কিছু নেতাকর্মিসহ জনপ্রতিনিধিরা স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সানিধ্য পাওয়ার জন্যই তারা তাঁর ছোট ভাইয়ের ঘোড়ার পক্ষে কাজ করে যাচ্ছেন। তবে এটি দলের গঠনতন্ত্র পরিপহ্নি বলেও তাঁরা মন্তব্য করেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ প্রথম দাফে অনুষ্টিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম আহম্মেদ মুরাদসহ (নৌকা) ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী (আনারস), সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সভাপতি স্থানীয় এমপি রতনের ছোট ভাই মোজাম্মেল হোসেন রোকন (ঘোড়া প্রতীক)।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ বিলকিস বলেন, নির্বাচন থেকে সড়ে যাওয়ার লক্ষেই আমি আমার নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত রেখেছি। তবে নির্বাচনে কাকে সমর্থন জানাব সেটি পরে ভেবে দেখব। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম আহম্মেদ মুরাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আর এলাকাবাসী আমার সাথে আছে। তাই কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয়কে আটকে রাখতে পারবেনা। তবে আগামী ১০ মার্চ নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে তা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আমি আশাবাদি।