মুজিবুর রহমান তোতা, স্পেন থেকে :
স্পেন বার্সেলোনায় বসবারত সুনামগঞ্জীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ১০:৩০ মিনিটে বার্সেলনায় সুনামগঞ্জ বাসীরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ।
বার্সেলোনায় বসবাসরত সুনামগঞ্জের প্রবীন মুরুব্বী ফারুক মিয়া’র সভাপতিত্বে ও আল মামুন লাবুর পরিচালনায়, বক্তব্য রাখেন , আলতাব হুসেন , দৈনিক জনতার কন্ঠের উপদেষ্টা মুজিবুর রহমান তোতা , জিয়া রহমান , আফরুজ মিয়া পাকু , আসিদুর রহমান , ফটিক মিয়া , নাজমুল মাষ্টার , শুয়েব খান , হারুন রশিদ , রাজন প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জে ঐতিয্য ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই । তাই আগামীতে সকল সুনামগন্জবাসীদের নিয়ে বার্সেলনায় সুন্দর এবং শক্তিশালী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন । পাশা পাশি সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় । সকল ধরনের কর্ম কান্ড বাস্তবায়ন করতে শ্রীঘ্রই সুনামগন্জের্ সকলের সার্থে ঐক্যের জন্য নানা ভুমিকায় কাজ করে যাবেন ।