সুনামগঞ্জে মদ সেবনের দায়ে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ পৌর শহরের ম্যাজিস্ট্রেট এলাকায় মদ খেয়ে মাতলামি করার দায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল। আটককৃত ব্যক্তির নাম যোসেফ আহমেদ(২৮)। সে জেলা শহরের উত্তর মল্লিকপুর এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।

 

আজ বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।

 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *