সুনামগঞ্জ পণ্য মেলায় অবৈধ কাজে লিপ্ত থাকায় আটক ১০ | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠে আয়োজিত শিল্প ও পণ্য মেলায় অভিযান চালিয়ে অশ্লিল নৃত্য ও মাদক সেবনের জন্য ১০জনকে আটক করা হয়েছে। এই মেলার নামে অবৈধ র্যাফেল ড্র এবং সার্কাসের আড়ালে অপকর্মের

অভিযোগের প্রমাণ পাওয়ায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে দৈনিক নব দিগন্ত র্যাফেল ড্র নামক প্রকাশ্য জুয়ার ব্যাবসা। মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) থেকে এই র্যাফেল ড্র এর টিকেট কোথাও বিক্রি করতে দেখলে পুলিশকে অবগত করার জন্য আহবান জানিয়েছে সদর মডেল থানা।

সোমবার (১৮ ফেব্রুয়ারী) রাতে ষোলঘর মাঠে মেলা প্রাঙ্গণে পরিচালিত অভিযানে আটক ১০জনের নাম তাৎক্ষনিকভাবে জানায়নি পুলিশ। তবে তাদেরকে রাতেই হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জেলা শহরের ষোলঘর মাঠে শিল্প ও পণ্য মেলার নামে লটারী ও সার্কাসের আড়ালে গত কয়েকদিন ধরেই চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার ব্যাবসা। পাশাপাশি বিভিন্ন মুল্যবান কসমেটিক্স পণ্যের মোড়কে নকল পণ্য বিক্রি, নিম্নমানের পণ্যের উচ্চ মুল্য ও ভোক্তাদের সঙ্গে সীমাহীন প্রতারণা চালিয়ে নিচ্ছে মেলা কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত স্থানীয়দের অসংখ্য অভিযোগের খবর উঠে আসলেও এটির দিকে নজর ছিলোনা স্থানীয় প্রশাসনের। সোমবার রাতে পরিচালিত এ অভিযান স্থানীয়দের সাধুবাদ পেয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বাংলার দর্পনকে বলেন ‘ আমরা অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি, মেলা কর্তৃপক্ষ আর কখনো র্যাফেল ড্র চালাতে পারবে না, কোন এলাকায় যদি র্যাফেল ড্র এর টিকেট বিক্রি করতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে যেনো পুলিশ কে জানানো হয়, আমরা ব্যাবস্থা নেবো’।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী ‘সুনামগঞ্জে মেলার নামে লটারি বিক্রির পায়তারা’ শিরোনামে বাংলার দর্পন   প্রথম সংবাদ প্রকাশ করে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *