সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে উপজেলা সাহিত্য ফোরামের উদ্যোগে শুক্রবার বিকেলে দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চায় করনীয় শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান এড. জাহাঙ্গীর আলম নান্টু । তিনি বলেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে অপ-সংস্কৃতি পরিহার করতে হবে ।

প্রধান বক্তা ছিলেন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও ভোরেরকাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারন সম্পাদক জসিম উদ্দিন , সোনাগাজী পেশাজীবি ফোরামের সভাপতি প্রভাষক কাউছার আহমেদ, ফেনী হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডাঃ সুকলাল দেবনাথ।

সাহিত্য ফোরামের সভাপতি ডাঃ গাজী মো. হানিফের সভাপতিত্বে ও কবি ইকবাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক জহিরুল হক সজীব, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি নুরুল আলম, নজরুল একাডেমির সাহিত্য সম্পাদক ছালাহ উদ্দিন স্বাধীন, ফোরামের সহ সভাপতি মহি উদ্দিন খোকন,
সোনাগাজী মুক্তিযোদ্ধা সন্তান ফোরামের আহবায়ক আকবর হোসেন রিগ্যান, স্বদেশ প্রতিভা বিকাশ’র সভাপতি দেলোয়ার হোসেন মেহেদি, কবি ফরিদা আখতার মায়া, সজীব ওসমান , নিজাম উদ্দিন, এমদাদুল হক সুজন, কমরেড আবু তাহের , সাংবাদিক লিয়াকত আলী , মাস্টার একরামুল হক, শিল্পি আবদুস শুক্কুর মিলন, নকীব সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক ইব্রাহীম মিয়াজি প্রমুখ।