ফেনীতে বিদেশী অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে বিদেশী অস্ত্রসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে যুবলীগকর্মীকে আটক করেছে র‍্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। রবিবার সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব ক্যাম্প সুত্র জানায়, ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য কয়েক সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। তারা র‍্যাবের  উপস্থিতি টের পেয় পালিয়ে যেতে চাইলে র‍্যাব জাহাঙ্গীর আলমকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড বোর কার্তুজ, ১ রাউন্ড বোর এর গুলি উদ্ধার করা হয়।

আটককৃত জাহাঙ্গির আলম ওই এলাকার জালাল আহাম্মদের ছেলে। এলাকাবাসী জানায়, সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

ফেনীস্থ র‍্যাব -৭এর কোম্পানী অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম  বলেন, তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *