ভোটারদের বাধা দিলে চিচকে সন্ত্রাসীদের রক্ষা নেই – উত্তর চর ছান্দিয়ায় মাসুদ চৌধুরী

সোনাগাজী প্রতিনিধি : কেন্দ্রে অথবা যাতায়াতের পথে ভোটারদের কোন প্রকার বাধা দিলে চিচকে সন্ত্রাসীদের এবার রক্ষা  নেই। ৫ জানুয়ারী নির্বাচনে উত্তর চর ছান্দিয়া (চট্টগ্রাম সমাজ) ভোট কেন্দ্রে যুবদল ক্যাডারদের গুলিবর্ষণ, বিষ্ফোরন ও ডাবল মান্ডারের বিষয়টি উল্লেখ করে ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ চৌধুরী এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। সুতরাং ষড়যন্ত্র করলে কেউ রেহাই পাবেন না।

 

বৃহষ্পতিবার রাত ৮টায় উত্তর চর ছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুৃষ্ঠিত পথসভায়  উপজেলা আ.লীগ সহ সভাপতি- জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,

 

প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা অা.লীগের সাংগঠনিক সম্পাদক- ছলিম উল্লাহ সেলিম, ইউনিয়ন অা.লীগ’ সভাপতি- সেলিম, সাধারন সম্পাদক- আবদুর রহিম মানিক,  যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি- জামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা নুর হোসেন হিরন, এহতেশামুল হক বিপ্লব,  ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রহিম উল্লাহ, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *