নৌকার মাঝি জগলুল হায়দারকে বিজয়ী করার লক্ষ্যে শ্যামনগরে বিশাল জনসভা

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের মহাজোটের প্রার্থী এস, এম জগলুল হায়দারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মী  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এস, এম জগলুল হায়দার এমপি। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু অসীম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার দেবীরঞ্জন মণ্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী আনিসুজ্জামান আনিস, সহ সভাপতি অসীম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি, এম আকবর কবির, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড শোকর আলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ মণ্ডল,

পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড আতাউর রহমান, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমশের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি, এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধুরঞ্জন মণ্ডল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাবলুর রহমান,

মুন্সীগঞ্জ ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকলীগের সভাপতি কামরুল হায়দার নাণ্টু, ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েস, তাঁতীলীগের আহবায়ক মারুফ সহ সকল ইউনিয়ন ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকলে নৌকাকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *