রংপুর-৬ আসনে নির্বাচন করছেন না আওয়ামী লীগ সভানেত্রী

নিউজ ডেস্কঃ

রংপুর-৬ আসনে নির্বাচন করছেন না আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদলে সেখানে নির্বাচন করবেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। এসময় শিরীন শারমীনকে নিজের মেয়ে বলে সম্বোধন করেন শেখ হাসিনা।

 বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে গণভবনে পীরগঞ্জের দলীয় নেতাকর্মীদের ডেকে নিয়ে তাদের সামনে শিরীন শারমীনের হাতে দলীয় চিঠি তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এসময় শেখ হাসিনা বলেন, শিরীন শারমীন চৌধুরী আমার মেয়ে, আপনাদের হাতে তুলে দিলাম। তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে নিয়ে আসবেন।

এসময় পীরগঞ্জের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এবং পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নিজের মনোনয়নপত্র জমা দেন। তাদের বিপরীতে রয়েছে বিএনপির সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *