পরশুরামে এ কেমন বর্বরতা ?

পরশুরাম প্রতিনিধি :

ফেনীর পরশুরামে আদনান নামের ৯ বছরের এক শিশুকে গরুর সঙ্গে দড়ি দিয়ে বেধে গরুটি  ছেড়ে দেয়া হয়, এতে গরুটি   দৌড়ে রাস্তা দিয়ে আদনানকে টেনে  নিয়ে যায়, এসময় আদনানের সমস্ত শরীরের চামড়া শরীর থেকে খসে যায়,

স্থানীয় লোকজন তাকে উদ্বার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরশুরাম উপজেলার  মির্জানগর ইউনিয়নের ফকিরের খিল গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় জানান আলমের ধান নষ্ট করার অপরাধে তার গরুর নাথে দড়ির সাথে সাথে বেধে দিয়ে ছেড়ে দেয়।

 

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আলম কে আদনানের নিকটজনরা ব্যাপক মারধর করে।পরশুরাম থানার পুলিশ আলমকে বুধবার সন্ধায় আটক করে।

ঘটনার  বিষয়  বৃহস্পতিবার দুপুরে পরশুরাম থানায় মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ বৈঠক শেষ আলমকে পুলিশ  ছেড়ে দেয়।

 

মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য মহি উদ্দিন ছুট্টু জানান গরুর সঙ্গে দড়ি দিয়ে বেধে গরুটি  ছেড়ে দেয়, এতে গরুটি  দ্রুত গতিতে দৌড়ে রাস্তা দিয়ে আদনানকে টেনে  নিয়ে যায়, এসময় আদনানের সমস্ত শরীরের চামড়া শরীর থেকে খসে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *