সাতক্ষীরায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলারদর্পন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি:নং৫৮৩/০৪) এর আয়োজনে দেশের প্রথম সারির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার দর্পন” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বাংলার দর্পন” দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের কদমতলা বাজারের আহমদ আলী সুপার মার্কেটের ২য় তলায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বাংলার দর্পন’র সাতক্ষীরা ব্যুরো চীফ শেখ আমিনুর হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন),আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সি এন্ড এফ এর সাবেক সহ-সভাপতি ও রিজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু মুসা, সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের

উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মোঃ নাসির উদ্দীন, সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের ক্রিয়া সম্পাদক মোঃ শরীফুর রহমান শরীফ, সাদিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন, ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন নয়ন, বাংলার দর্পন’র পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন দিবস কুমার সরদার, মীর মোবাশ্বের হোসেন, ওমর ফারুক, মোঃ আসলাম মালিক, মোঃ নাজমুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর কবির, সায়ফুল, নিতাই, হাবিব ও মন্টু ও বাপ্পি প্রমুখ।

বক্তরা বলেন, অনলাইন নিউজ পোর্টাল বাংলার দর্পন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারো সঙ্গে আপস করে না। সে কারণে মাত্র ২ বছরের মধ্যে নিউজ পোর্টালটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা অনলাইন নিউজ পোর্টাল বাংলার দর্পন তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে পোর্টালটির অগ্রযাত্রাকে শুভ কামনা করি।আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *