সাহেদ সাব্বির: নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের জেএসসি, এসএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক কে এম রেজাউল করিমের সভাপতিত্বে শনিবার দিনব্যাপী স্কুল মাঠে মেধাবী শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রী আওয়ামীলীগ নেতা ও এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান খন্দকার রুহুল আমীন, ৮ নং সোনাপুর ইউপি পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি খন্দকার রুহুল আমীন বলেন একজন শিক্ষিত মা একশতজন শিক্ষকের চেয়ে উত্তম তাই ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে মায়ের ভূমিকা অতুলনীয়। তিনি আরোও বলেন কোন স্কুলগামী ছেলে মেয়ে ও যুব সমাজ মাদক সেবন ও ইভটিজিংএ জড়িয়ে পড়তে না পারে সে দিকে সজাগ থাকতে হবে। এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবস করতে হবে কারন খেলাধুলা শরীর মন ভালো থাকে। কোন ক্রিয়া প্রেমী যুবক যুবতী মরণ ব্যধী মাদক ও ইভটেজিংএ জড়িয়ে পড়তে পারেনা বলে জানান।
Related Posts
কয়রায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ | বাংলারদর্পণ
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে দরিদ্র সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা…
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসেছে ঢাবি প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছে ঢাবি প্রশাসন।…
ফেনীতে মাদক, জঙ্গী, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর উপজেলার শরিষাদী উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (২৮ জানুয়ারী) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছেসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন…