ফেনী প্রতিনিধি :
২৫ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। অভিযানকালে ফেনী সদর উপজেলাধীন কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মোমতাজুল হক চৌধুরী বাড়ি হতে হারুন খোন্দকার ও আবুল কালাম নামক ২ ব্যক্তিকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে আটককারী ২ জন স্থানীয় সকলের সম্মুখে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন। মাদক সেবনকারী ও বহনকারী আটককৃত হারুন খোন্দকার ও আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষনিক বিচারের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।