শেখ হাসিনা-নরেন্দ্র মোদি দুটি প্রকল্পের উদ্বোধন করলেন

নিউজ ডেস্ক :

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি প্রকল্পের উদ্বোধন করলেন। প্রকল্প দুটি হলো, জ্বালানি তেল সরবরাহের জন্য দুই দেশের সীমান্তে পাইপ লাইন উদ্বোধন এবং যোগাযোগ ব্যস্থার উন্নয়নে ট্রেন লাইনের উদ্বোধন।

আজ বিকেল ৫ টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প দুটি উদ্ভোধন করা হয়। এসময় দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিননন্দ প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিবিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পের উদ্ভোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *