নিজস্ব প্রতিবেদক :
রাউজানে বর্ণাঢ্য আয়োজনে ৪৭ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিকাল ৩ টায় রাউজান আর. আর. এ. সি. মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও করিগরি শিক্ষা ক্রীড়া সমিতির রাউজান শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি.। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার পরিচালনায় সভায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভুমি) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভুপেষ বড়ুয়া, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, যুগ্ম সম্পাদক আহছান হাবীব চৌধুরী হাছান, অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দল ও কৃতি খেলোয়ারদের হাতে ট্রপি ও পদক তুলে দেন অতিথিবৃন্দ।