জাতীয় নির্বাচনে নতুন প্রযুক্তি ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না – প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারকে ডিজিটাল বাংলাদেশের অংশ বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাড়াহুড়া করে জাতীয় নির্বাচনে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে রোববার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ঘোষণা ছিল, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। ইভিএম তারই অংশ। আমরা সবসময় নতুন প্রযুক্তি এনেছি। এখন সবার ন্যাশনাল আইডি কার্ড আছে, সবার জন্য বায়োমেট্রিক কার্ডের ব্যবস্থাও করা হচ্ছে। এখন আমরা বাজার করি অনলাইনে, গরু পর্যন্ত অনলাইনে কিনে থাকি।’

 

ডিজিটাল প্রযুক্তির প্রবর্তনের এই ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘ইভিএম পদ্ধতিতে অনেক দেশেই নির্বাচন হয়। তবে তাড়াহুড়া করে এই ইভিএমের ব্যবহার চাপিয়ে দেওয়া যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *